সোমবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

অবৈধ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম করছে— মীর্জা ফখরুল

staff reporter
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

দেশে আইনের শাসন নেই বলে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক সহিদুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকুসহ আটজন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনা আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের চলমান নির্যাতন-নিপীড়নেরই আরেকটি বহিঃপ্রকাশ।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে আইনের শাসন নেই বলেই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না। আর তারই ফলশ্রুতিতে আওয়ামী অবৈধ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহসিকতার সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অবৈধ আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।’

বিবৃতিতে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com