রবিবার, ১০:৫৭ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন; আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন

আজ বিশ্ব মা দিবস- শামীম লাবু

শামীম লাবুঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

মা আসলেই বড় অদ্ভুত হয়। পৃথিবীর সব থেকে মধুর ডাক হলো ‘মা’। সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে, সেই নামটিই হলো মা। মা আসলেই বড় অদ্ভুত হয়। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ। মায়ের চাওয়ার কোনো শেষ নেই।

মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালিত হয়। সেই হিসাবে আজ ১৪ মে বিশ্ব মা দিবস। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিনটি।

কবি কাজী কাদের নেওয়াজ তার ‘মা’ কবিতার মধ্য দিয়ে মমতাময়ী ও জন্মদাত্রী মায়ের বিশালত্বকে তুলে ধরতে চেয়েছেন। কবির ভাষায়- “মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই,/ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই/ সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার’ পরে আজি/ অন্তরে মা থাকুক মম, ঝরুক স্নেহরাজি।”
সামাজিক যেগাযোগ মাধ্যমগুলোয় মা নিয়ে সন্তানদের অনুভূতি প্রকাশ করে ছবি ও নানা লেখায় ফুটে ওঠে মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা ও আবেগের প্রকাশ। অনেকে মা কে পছন্দের উপহারও দিয়ে থাকেন।

দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব, তাৎপর্য এবং পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে স্মরণ করিয়ে দেয়।

মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই বলে মনে করেন অনেকেই। কারণ প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য হওয়া উচিত। তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।

একের পর এক স্বপ্ন দেখে যান তিনি। তবে এইসব চাওয়া বা স্বপ্নের কোনোটিই তার নিজের জন্য নয়। জীবনের পুরোটাই সন্তানের জন্য উৎসর্গ করেন তিনি। সন্তানের জীবনকেই নিজের জীবন হিসেবে জানেন। মানেন। সন্তানের দুঃখে দুখী। সুখে সুখী। মা সন্তানের বন্ধু। গাইড। সব গল্প মায়ের সঙ্গে করা যায়। সব ভুল শুদ্ধ মায়ের সঙ্গে চলে। এমনকি ধকম বসিয়ে দেয়া যায় মাকে! মা তবু ফুঁসে ওঠেন না। আহা, মা। মা গো!

পৃথিবীর সব মায়েরাই বিশ্ব মা দিবসে সুখে থাকুক। সন্তান হিসেবে আমাদের সবার প্রত্যাশা এটাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com