বুধবার, ০২:২০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৮ দিনের রিমান্ডে ইমরান খান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত

দুর্নীতির মামলায় গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ইসলামাবাদ পুলিশ লাইনসের একটি আদালত।

মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।

ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে র‌্যাঞ্জার্স বাহিনী আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে হেফাজতে নেয়। তিনি সেখানে তার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার জামিন নিতে গিয়েছিলেন।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে একটি কালো ভিগোতে করে নিয়ে যায়।

গ্রেফতার নিশ্চিত করে ইসলামাবাদ আইপিজি ড. আকবর নাসির খান বলেন, আল কাদির মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমের ফারুককে বিষয়টি জানিয়েছেন। আর বিচারপতি ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com