শনিবার, ০৫:২১ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

সরকারের গুরুত্বপূর্ণ লোকেরাই নদী দখল করছে : মির্জা ফখরুল

staff reporter
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩১ বার পঠিত

সরকারের লোকজনই নদী দখলের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জলবায়ু পরিবর্তন : বাংলাদেশ ও নদী’ শীর্ষক এক সেমিনারে তিনি এই অভিযোগ করেন। বিএনপি আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নদী দখলের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘তুরাগ নদীর তীরে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান করা হয়েছে নদী ভরাট করে। এর সাথে সরকারের লোকজন জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

নদী নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সরকার উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে। কিন্তু নদীকে পরিশুদ্ধ করার, সঠিকভাবে প্রবাহিত করার কোনো পরিকল্পনা তাদের নেই।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘জনগণের ভবিষ্যৎ সুন্দর করার জন্য সরকারের কোনো লক্ষ্য নেই। জনগণের বেঁচে থাকার পথকে সুগম করার জন্য কোনো লক্ষ্য নেই। জোর করে ক্ষমতা দখল করে আছে। লক্ষ্য একটাই, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে।’

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এটা অনেক বড় সংগ্রাম, বড় লড়াই। এই সংগ্রামে আমাদের জিততে হবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আমাদের একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত আসতেই হবে। সেটা হলেই আমরা আমাদের প্রকৃতিকে রক্ষার উদ্যোগ নিতে পারব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com