বুধবার, ০৭:১৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৭৪ বার পঠিত

ঈদুল ফিতর উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। সকালে কমলাপুর থেকে ঈদযাত্রা শুরুর দিনেই শিডিউল বিপর্যয়ে পড়ে কয়েকটি ট্রেন। অন্যদিকে বাস ও লঞ্চে খুব বেশি ভিড় নেই। নৌযাত্রা নির্বিঘ্ন করতে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিটিএ।

ট্রেনে আগাম টিকিট যারা কিনেছেন, বুধবার ভোর থেকেই তারা কমলাপুর রেলস্টেশনে আসেন। পথের ভোগান্তি এড়াতে আগেভাগের এ যাত্রা যেন ঈদের আগেই আরেক ঈদ। তবে রংপুর এক্সপ্রেস ট্রেন ছেড়েছে প্রায় দেড়ঘন্টা দেরিতে। অন্য গন্তব্যের ট্রেনগুলোও সিডিউল বিপর্যয়ে পড়ে কমপক্ষে আধাঘন্টার। যদিও তাতে খুব বেশি খেদ নেই যাত্রীদের।

রেল কর্তৃপক্ষ বলছে, রেলের ডাবল লাইন সব জায়গায় না থাকায় সিডিউলের এই গড়বড়। তবে ঈদের বাড়তি চাপ সামলেও সেবা দিতে চান তারা। লাইনে দাঁড়িয়ে ১ মে’র টিকেট কিনেছেন অনেকে। চাঁদদেখা সাপেক্ষে ২ মের টিকেটও বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।

বাস কাউন্টারগুলোতে এখনও বাড়েনি যাত্রীচাপ। তবে পথের বাড়তি ঝামেলা এড়াতে অনেকেই ছুটছেন আগেভাগেই।

এদিকে, দেশের দক্ষিণ অঞ্চলের যাত্রীদের প্রধান মাধ্যম লঞ্চ। তবে, চাপ কম থাকায় অনেক লঞ্চ অল্প যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে।
লঞ্চ কতৃপক্ষ বলছে, বৃহস্পতিবার থেকে যাত্রী চাপ বাড়বে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ঈদে নৌযাত্রা সফল করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। অতিরিক্ত যাত্রী নিয়ে না যাওয়ার অনুরোধও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com