বৃহস্পতিবার, ০২:৪২ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

নিউমার্কেটের সহিংস ঘটনা ছাত্রলীগের সন্ত্রাসীরাই জড়িত: ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৭৯ বার পঠিত

নিউমার্কেটের সহিংস ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্রলীগের সন্ত্রাসীরাই জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটন এলাকায় লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজকে দেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে নিউমার্কেট অঞ্চলে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংষর্ষ সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে, শুধু নিষ্ক্রিয়তার নয় তাদের ইন্ধনে এটা হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন মিডিয়ায় ও পত্র-পত্রিকায় যে সংবাদগুলো এসেছে সেই সংবাদে এটা প্রমাণিত হয়েছে, এই সন্ত্রাসের সঙ্গে সম্পূর্ণভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল। এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে সম্পূর্ণভাবে এটা উল্টো বিএনপির নেতা এবং ছাত্র নেতাদের ওপর বর্তাচ্ছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

ফখরুল আরও বলেন, আজকে এই সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের গণতন্ত্রের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের আদালতের স্বাধীনতা, আমাদের বাকস্বাধীনতা সব কিছুকে এরা ধবংস করে দিয়েছে। এক কথায় এই রাষ্ট্রকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। পেশাজীবী সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, দেশকে রক্ষা করার জন্য আপনারা জনমত গড়ে তুলুন এবং সবার প্রচেষ্টায় আমরা যেন এখানে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি এবং একইসঙ্গে দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারি সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com