শনিবার, ০৮:১৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

মহান একুশের সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় জাতি

শামীম লাবু:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বার পঠিত

রক্তের বিনিময়ে কেনা বর্ণমালা! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!

সময়ের পরিক্রমায় দুয়ারে আবারও আরেকটি মহান একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তার পরেই মহান একুশের প্রথম প্রহর।

যাদের রক্তের বিনিময়ে কেনা হয়েছিলো বাংলা ভাষা, সেই সব ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। প্রস্তুত স্মৃতির মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারে সব আয়োজনে চলছে শেষ মুহূর্তের ছোঁয়া। রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করার পর মন্ত্রী ও বিদেশি কূটনীতিকসহ ভিআইপি ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে শহীদ মিনার।

ইতিহাস বলে, বাংলা ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে, দিতে হয়েছে জীবন। পিচঢালা কালো পথ রক্তে রাঙানোর বিনিময়ে অর্জিত এই ভাষা; প্রাণের ভাষা, মায়ের ভাষা ‘আমরি বাংলা ভাষা’।আর সেই ইতিহাসের আলো দেশের সীমানা পেরিয়ে বিশ্বকে করেছে আলোকিত, যে আলোয় উদ্ভাসিত হয়েছে বীর বাঙালীর রক্ত দানের বীরত্বগাঁথা কতকথা। পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার বিরল সম্মান, যা ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপি পালিত হয়ে থাকে শ্রদ্ধা ও সম্মানের সাথে।

যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই মর্যদা সেই মহাৎপ্রাণ আবুল বরকত, রফিক, শফিক, জাব্বার, সালামসহ নাম না জানা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com