শুক্রবার, ০৭:৫৫ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আল্লাহ-ই আমাদের ফাইনালে জেতাবেন: বাবর

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

পাকিস্তান দল যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে, টুর্নামেন্ট শুরুর পর কেউ কল্পনাতেও করতে পারেননি। কেননা আসরে সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেই খাদের কিনারায় চলে যায় দলটি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়াতেই কপাল খুলে যায় পাকিস্তানের। সেখান থেকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল ও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।

আগামীকাল রোববার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে লড়বে পাকিস্তান। আর ম্যাচেও ভাগ্যকে পাশে চাইলে দলটির অধিনায়ক বাবর আজম। আল্লাহতে বিশ্বাসী পাকিস্তান দলনেতা জানান, আল্লাহ তাদের ফাইনালে তুলেছেন। আল্লাহ-ই তাদের ফাইনালে জেতাবেন।

বাবর বলেন, ‘আমরা আল্লাহতে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর মর্জিতেই ঘটে। আল্লাহ আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমারা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। ফলাফল আল্লাহর হাতে।’
তিনি আরও বলেন, ‘আল্লাহর দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তার বদান্যতায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com