বৃহস্পতিবার, ০৪:১১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

নেতৃত্ব ছাড়লেন মোহাম্মদ নাবি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছে আফগানিস্তান। শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে সম্মান বাঁচিয়েছে অজিরা। ফলে জয়হীন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো এশিয়ার দলটি। এই ব্যর্থতা হজম হতে না হতেই আরো এক ধাক্কা আফগান শিবিরে, নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মোহাম্মদ নাবি।

বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে ভাবা হচ্ছিল টুর্নামেন্টের ডার্ক হর্স। তবে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা ছাড়া আর কিছুই করতে পারেনি মোহাম্মদ নাবির দল। যদিও বৃষ্টি বাঁধায় দুই ম্যাচ থেকে পয়েন্টের ভাগ পেয়েছে আফগানিস্তান।

এমনি যখন দলের অবস্থা, তখন দলের হাল ছেড়ে দিলেন মোহাম্মদ নাবি। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর লিখিত বিবৃতির মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেই সাথে বিশ্বকাপে দলের সার্বিক ব্যর্থতার দায়ও নিজের কাঁধেই রাখছেন নাবি। তবে অধিনায়কত্ব ছাড়লেও তিনি দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ নবি লেখেন, ‘প্রিয় স্বদেশী ও ক্রিকেট প্রেমীরা…

আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এমন ফল দিয়ে যা আমাদের সমর্থকরা আশা করেনি। ম্যাচগুলোর ফল নিয়ে আপনারা যেমন হতাশ, আমরাও তেমন। তবে গত এক বছরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিল না যা একজন অধিনায়ক চায় বা এক বড় টুর্নামেন্টের জন্য জরুরি। এর সাথে আমাদের গত হওয়া কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, সিলেকশন কমিটি ও আমি একভাবে ভাবিনি যা দলের ব্যালান্সে প্রভাব ফেলেছে।

এই কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলে যাব, যতক্ষণ পর্যন্ত দলের আমার প্রয়োজন পড়বে। আমি আবার সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্থ হবার পরেও মাঠে এসেছিলেন, যারা আমাদের বিশ্বজুড়ে সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু, আফগানিস্তান দীর্ঘজীবী হোক।

শুভকামনার সাথে,
মোহাম্মদ নবি’

দু’মেয়াদে মোহাম্মদ নাবির অধীনে ২৮টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। যেখানে ওয়ানডেতে জয় ১৩ ও টি-টোয়েন্টিতে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন ১৬ বার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com