শনিবার, ০৪:২৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কেন বিয়ের পর ওজন বাড়ে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

বিয়ের পরে নারীদের তুলনায় পুরুষদের ওজন বাড়ে বেশি। ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেকেই নানারকম রসিকতা করেন।

কিন্তু গবেষণা বলছে, কথাটি সত্যি। নানা দেশের ২০০০ জন মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ৭৯ শতাংশেরই বিয়ের পরে ওজন বেড়েছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক বিষয়টি নিয়ে গবেষণা চালিয়েছিলেন। সেখান থেকেই উঠে এসেছে নানা তথ্য। গবেষণায় দেখা গেছে, বিয়ের পরে প্রায় ৬৯ শতাংশ পুরুষের ওজন ১০ কিলোগ্রামের ওপর বেড়েছে। নারীদের মধ্যে ৪৫ শতাংশের ওজন বেড়েছে ১০ কিলোগ্রামের ওপর।
যে কারণে ওজন বাড়ে

* বিয়ের সময়ে খাদ্যাভ্যাসে বদল আসে। নিত্য বাইরের খাবার খাওয়া হয়ে যায়। এটি ওজন বাড়ায়।

* বিয়ের পরে ঘুম কমে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে। বিয়ের আগে যাদের নিজেদের মধ্যে পরিচয় ছিল না, তাদের পরস্পরের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও সময় লাগে। তাতেই কমে যায় ঘুম। ঘুমের বেনিয়ম ওজন বাড়িয়ে দেয়।

* আরও একটি কারণে ঘুম কমে। বিয়ের পরে নতুন বেশ কয়েকটি দায়িত্ব এসে পড়ে। এমনকি সংসার চালানোর জন্য উপার্জন নিয়েও চিন্তা বাড়ে। তাতেই ঘুম কমে। সেটিও ওজন বাড়িয়ে দেয়।

তবে এই কারণগুলোর চেয়েও গবেষকরা বেশি গুরুত্ব দিয়েছেন অন্য একটি কারণকে। গবেষকদের দাবি, বিয়ের আগে অনেকেই নিজের অনেক বেশি যত্ন নেন। স্বাস্থ্যের খেয়াল রাখেন। ওজন নিয়ন্ত্রণর চেষ্টা করেন। অন্য মানুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার একটা তাগিদ থাকে অনেকের মধ্যেই। সেই তাগিদ পুরোপুরি চলে না গেলেও, বিয়ের পরে বেশির ভাগের ক্ষেত্রেই তা কিছুটা কমে যায়। জীবনসঙ্গী পাওয়া হয়ে গেছে বলে, তারা নিজের চেহারার যত্ন নেওয়া কমিয়ে দেন। কমিয়ে দেন ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com