মঙ্গলবার, ১০:৩৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য ছুড়ে দিলো পাকিস্তান। ৭ ওভারে মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানের ইনিংস শেষে সংগ্রহ ৯ উইকেটে ১৮৫ রান। মাত্র ২২ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন শাদাব খান, ইফতেখার আহমেদে ব্যাটে আসে ৩৫ বলে ৫১। পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে বিরাট এই লক্ষ্য।

এই দিন টস জিতে ব্যাট করতে নেমে আরো একবার ব্যর্থ পাকিস্তানের টপ অর্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ তিন অংক ছোঁয়া বাবর-রিজওয়ান জুটি এই আসরে সুপার ফ্লপ। চার ম্যাচে একবারও পাড়ি দিতে পারেনি ২০ রানের গণ্ডি। ১, ১৩, ১৬ এর পর আজ পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছে ৪ রানে। ৪ বলে ৪ করে পার্নেলের বলে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান।

সাহসী শুরু করেছিলেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ২১ বছর বয়সী মোহাম্মদ হারিস। ২ চার আর ৪ ছক্কায় মাত্র ১১ বলে ২৮ করে ফেলা এই তরুণকে ফেরান এনরিখ নর্টযে। পরের ওভারে বাবর আজমও ফিরেন ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে। আজ ৬ রান করতে বল খরচ করেছেন ১৫টি। এই নিয়ে বিশ্বকাপে ৪ ম্যাচে মাত্র ১৪ রান করেছেন বাবর। গড় ৩.৫ আর স্ট্রাইকরেট ৪৬.৬।

৬.৩ ওভারে শান মাসুদকেও হারায় পাকিস্তান। নর্টজের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফিরেন ৬ বলে ২ রানে। মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানকে পথ দেখান ইফতেখার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ। ৫২ রানের জুটি গড়ে ২২ বলে ২৮ করে নওয়াজ ফিরলে, এবার শাদাব খানের সাথে জুটি গড়ে পাকিস্তানের স্কোরবোর্ড সমৃদ্ধ করতে থাকেন ইফতেখার।

দু’জনে মিলে মাত্র ৩৬ বলে স্কোরবোর্ডে যোগ করেন ৮২ রান। তবে এক বলের ব্যবধানে দু’জনেই ফিরেন সাজঘরে। তবে ততক্ষণে ১৭৭ রান চলে এসেছে স্কোরবোর্ডে, বাকি আছে আরো ৫ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৮৫ রানেই থামে পাকিস্তানের ইনিংস। মাঝে ওয়াসিম জুনিয়র ও শেষ বলে রান আউটের শিকার হন হারিস রউফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com