মঙ্গলবার, ০৯:২৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৮০ বার পঠিত

রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ে ৩ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন পেসার তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নেওয়া তাসকিন ম্যাচ সেরাও হন।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে তাসকিন আহমেদের বলে দুই ওপেনারকে হারায়। প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। তাসকিনের করা ইনিংসের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানে ক্যাচে পরিণত হন ওয়েসলি মাধভেরে। নিজের পরের ওভারেই আরেক ওপেনার ক্রেইগ আরভিনকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহোনের ক্যাচ বানান তাসকিন।

এই ডানহাতির তৃতীয় শিকারে মাঠ ছাড়েন রেগিস চাকাভা। ১৫ রান করা এই ব্যাটারকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন।
৩ উইকেট দখল করা তাসকিন বর্তমানে বিশ্বকাপের সুপার টুয়েলভে উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ৩ ম্যাচে ৮টি উইকেট শিকার করেছেন তাসকিন। ৭ উইকেট নিয়ে দ্বিতীয় ইংল্যান্ডের বাঁহাতি পেসার স্যাম কারেন। এরপর যথাক্রমে তিন, চার ও পাঁচে রয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ড (৬), দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া (৫) ও নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার (৫)।

তবে প্রথম পর্ব মিলিয়ে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

facebook sharing button
twitter sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com