বৃহস্পতিবার, ০৩:১৭ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ডাচদের সহজেই হারাল ভারত

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। দারুণ ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে ৫৬ রানে জয় পেয়েছে রোহিতের দল।

আজ বৃহস্পতিবার সুপার টুয়েলভের গ্রুপ টু-এর ম্যাচে সিডনিতে মুখোমুখি হয়েছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে খেলাটি মাঠে গড়িয়েছে। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে নেদারল্যান্ডস।

১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। ভারতীয় বোলারদের তোপে কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেছেন টিম প্রিঙ্গল। কলিন আকেরমান ১৭ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট পান।

টস জিতে এর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত। ব্যাটিংয়ে নেমে শুরুতেই অবশ্য লোকেশ রাহুলকে হারায় ভারত। ব্যক্তিগত ৯ রানে পল ভ্যান মিকারেনের বলে এলবি হন এই ওপেনার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ বলে ৭৩ রান তোলেন রোহিত ও বিরাট কোহলি। অবশেষে এই জুটি ভাঙেন ফ্রেড ক্লাসেন। ৩৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৩ করে আউট হন ভারতীয় অধিনায়ক।

তবে ডাচ বোলাররা ইনিংসে আর কোনো উইকেট পাননি। তৃতীয় উইকেটে সূর্যের সঙ্গে ৪৮ বলে ঝড়ো ৯৫ রানে অপরাজিত পার্টনারশিপ গড়েন কোহলি। কোহলি শেষ পর্যন্ত ৪৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন। কিন্তু বিধ্বংসী ছিলেন সূর্য। এই ডানহাতি ২৫ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংস খেলে মাঠ ছাড়েন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com