বৃহস্পতিবার, ০৩:১৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

আবারো টি-২০’তে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিডনিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের দেয়া ২০৬ রানের টার্গেটের অর্ধেকও সংগ্রহ করতে পারেনি টাইগাররা। অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলপতি সাকিব আল হাসান। এনরিখ নর্টজের শিকার হয়ে ফেরেন মাত্র ১ রান। তবে বল হাতে শুরুটা বাজে হলেও শেষটা রাঙিয়েছেন সাকিব। দুটি উইকেট তুলে আবারো উঠে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে।

রাইলি রুশো-কুইন্টন ডি কক জুটির কাছে প্রথম ওভারেই ২১ রান দিলেও পরের ২ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। নিয়েছেন দুটো উইকেটও। ফিরিয়েছেন ট্রিস্টান স্টাবস ও ম্যাচের সেঞ্চুরিয়ান রাইলি রুশোকেও।

বিশ্বকাপের আগে আগে ত্রিদেশীয় সিরিজে টিম সাউদির কাছে শীর্ষস্থান হারান সাকিব। তবে বিশ্বকাপে দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে আবারো সেরা উইকেট শিকারীর অবস্থানে চলে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

টিম সাউদির সাথে ১২৫ নিয়ে যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। দেখা যাক বিশ্বকাপ শেষ হতে হতে কোন অবস্থানে থাকেন সাকিব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবের ঝুলিতে আরো ২ উইকেট যুক্ত হয়ে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৪টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com