মঙ্গলবার, ০৯:২৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৫৬ বার পঠিত

টি-২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে লঙ্কানরা সহজ জয় পেয়েছে। আইরিশদের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস ৫০ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আশায় বুক বাঁধতে দেননি আইরিশদের।

ধনঞ্জয়া ২৫ বলে ৩১ করে ফিরলেও কুশল মেন্ডিস হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন মেন্ডিস। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। ২২ বলে ৩১ আসে আসালাঙ্কার ব্যাট থেকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আইরিশরা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায়। ধনাঞ্জয়া ডি সিলভার বলে সাজঘরে ফেরেন ওপেনার অ্যান্ডি বালবির্নি। এরপর ধারবাহিক উইকেট পতনে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়। ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান। সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর।

অপরদিকে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন মাহেশ থিকসানা ও ওয়াহিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com