বৃহস্পতিবার, ০২:১৬ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

আবারো বিতর্কে জড়ালেন সাকিব

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

আবারো বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে ব্রিসবেনে বাংলাদেশী প্রবাসী কমিনিউটির সংবর্ধনা অনুষ্ঠানে মেজাজ হারিয়েছেন এই অলরাউন্ডার। এমনটাই অভিযোগ করছেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা।

ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশীরা শুক্রবার ক্রিকেটারদের জন্য সংবর্ধনার আয়োজন করেছিলেন শহরের ভিক্টোরিয়া চার্চে। নিমন্ত্রণ রক্ষা করে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা। সেখানেই সাকিব আল হাসান প্রবাসীদের সাথে ছবি তুলতে ও অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানান। বাচ্চাদের সাথেও বাজে ব্যবহারের অভিযোগও আসছে প্রবাসীদের থেকে।

একজন প্রবাসী বলেন, ’তিনি যেটা করেছেন, তা অপ্রত্যাশিত। অতিথিরা ছবি তুলতে গেলে সাকিব বলে, এটা কি চিড়িয়াখানা? অথচ আমরা অন্য দলের ক্রিকেটারদের সাথেও ছবি তুলেছি, কথা বলেছি। সেখানে তো সাকিব আমাদের ক্রিকেটার।’

আরেকজন প্রবাসী বলেন, খেলোয়ারদের হলের ভেতরে নেয়ার জন্য গেটে ১৫ জন শিশুকে রাখা হয়েছিল। তাদের একজন সাকিবের হাত ধরতেই ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেন তিনি। তবে বাকি ক্রিকেটাররা শিশুদের হাত ধরে ভেতরে গেছেন। আবার দলের বাকি ১৪ জন ক্রিকেটার অটোগ্রাফ দিলেও সাকিব সেই আবেদনে সাড়া দেননি। এমনকি সাকিবকে বক্তব্য দিতে আহ্বান জানালে শুধু ‘ধন্যবাদ’ দিয়ে বক্তব্য শেষ করেন।

ফারুক রেজা নামের একজন জানান, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পরামর্শে বিসিবি ও বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে এই সংবর্ধনার আয়োজন করেছিলেন তারা। তবে শর্ত ছিল সাংবাদিক রাখা যাবে না। এদিকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব, কিন্তু শেষে তার আচরণেই হতাশ হয়েছে প্রবাসীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com