বৃহস্পতিবার, ০২:৪১ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

নাটোরে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম!

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে এক সঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮) নামে এক নারী। চার সন্তানের মধ্যে একটি সন্তান মৃত জন্ম নেয়। গত বুধবার (২৪ নভেম্বর) উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।

লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার লিটন উদ্দিনের স্ত্রী।

লিটন মিয়া জানান, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে সিজারের মাধ্যমে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়। চার কন্যাসন্তানের মধ্যে ৩টি সন্তান সুস্থ ও একটি মৃত সন্তান জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না।

লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি তবে আমরা অস্বচ্ছল। বাচ্চাদের লালন-পালন করতে আমাদের অনেক কষ্ট হবে। কেউ সহযোগিতা করলে খুব উপকার হবে। তবে মৃত সন্তানটির জন্য খুব খারাপ লাগছে।

আমিনা হাসপাতালের চিকিৎসক আনসারুল হক জানান, মা এবং সন্তানেরা সুস্থ আছেন। লাভলি এবং দিনমজুর কৃষক লিটনের ঘরে আরও একজন ছেলে সন্তান এবং একজন কন্যাসন্তান রয়েছে। স্বামী লিটন একজন দিনমজুর কৃষক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com