বৃহস্পতিবার, ০৪:২৪ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা  অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ গৌরনদীতে খাসজমিতে দোকান বরাদ্দ, ভিক্ষার থালা ছেড়ে আত্মমর্যাদার পথে দুই হতদরিদ্র মানুষ ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় গৌরনদীর পুত্রবধূ ঝুমুরের মৃত্যু, স্বামীর মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ বার্থীতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টাকার বিনিময়ে কলরেকর্ড বিক্রি, চার পুলিশ গ্রেপ্তার বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম বিদায়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিন: মেসি

দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মানুষের দুই হাত ও দুই পায়ে সাধারণত ২০টি আঙুল থাকে। তবে দিনাজপুরের ফুলবাড়ীতে জন্ম নেওয়া এক কন্যাশিশুর চার হাত-পায়ে দেখা গেছে ২৮টি আঙুল। ব্যতিক্রমী এই শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সে উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের আসাদুল ইসলাম আরিফ ও লিজা দম্পতির প্রথম সন্তান।

আজ বুধবার ওই বাড়িতে গিয়ে পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর শিশুটির ডান হাতে সাতটি, বাম হাতে সাতটি, ডান পায়ে সাতটি এবং বাম পায়ে সাতটি আঙুল দেখতে পান স্বজনেরা। প্রতিটি আঙুলেই নখ রয়েছে। জন্মের দুই দিন পর বাম হাতের একটি ছোট অতিরিক্ত আঙুল ঝরে পড়ে। শিশুটির ঠোঁট ও তালুতে জন্মগত ত্রুটি রয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে।

শিশুটির জন্মের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকার মানুষ তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন। ব্যতিক্রমী এ জন্ম নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা কৌতূহল দেখা দিয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস কে সাদেক আলী বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আঙুল থাকাকে ‘পলিড্যাক্টিলি’ বলা হয়। এটি জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। তবে শিশুটির অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, তা জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com