শুক্রবার, ০১:৪৯ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

‘লুঙ্গিতে বল লাগলে ৪ রান’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

গ্রামের একটি খোলা জায়গায় ক্রিকেট খেলা শুরু করেছে কিছু তরুণ। চারিদিকে গাছ, পাশে মাটির রাস্তা চলে গেছে। রাস্তাও খেলার মাঠের অংশ। স্ট্যাম বানানো হয়েছে ইট দিয়ে। মজার ব্যাপার খেলায় অংশ নেওয়া প্রায় সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরে খেলতে নেমেছে।

ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সম্প্রতি এমনই একটি খেলার ছবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। ছবিটি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ঐতিহ্যের মাঝে ক্রিকেট। এই ছবি বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই থেকে পাঠিয়েছেন আইনুল এইচ শামীম।

গতকাল পোস্ট করা ছবিটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার রিঅ্যাকশন হয়েছে। কমেন্ট পড়েছে ৬শ’র ওপর। ২০০ বারের ওপর শেয়ার হয়েছে।
কমেন্টে পাঠকরা বেশ মজার মজার কথা লিখেছেন। তাসলিমসা আকতার নামে একজন লিখেছেন, আজকে ছেলে হলে এভাবে লুঙ্গি পরে ক্রিকেট খেলতাম। আবুল হাসনাত লিখেছেন, লুঙ্গি সব অবস্থাতেই সেরা। এমনকি ক্রিকেটেও।

তবে কমেন্টে অনেকেই লিখেছেন, লুঙ্গিতে বল লাগলে ৪ রান। মোহাম্মদ আশরাফ উদ্দিন লিখেছেন লুঙ্গিতে লাগলে ৪ রান। মোহাম্মদ সালাউদ্দিন লিখেছেন, আগে আমরা এইভাবে খেলতাম, কিন্তু যারা যারা লুঙ্গি পরে খেলবে তাদের লুঙ্গিতে লাগলেই ৪ রান। সৈয়দ মাহমুদ জুয়েল লিখেছেন, লুঙ্গি গুছ মার। নাহয় লাগিলে ৪ রান।

বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেকেই লুঙ্গি পরে খেলে। তখন নিজেরাই নিয়ম করে দেয় যে, ফিল্ডিংয়ের সময় লুঙ্গিতে বল লাগলে ৪ রান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com