বুধবার, ১০:৪৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ভয়াবহ চোটের শিকার রোনালদো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

উয়েফা নেশন্স লিগে চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের বড় জয়ের ম্যাচে ভয়াবহ চোটের শিকার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দমে যাননি এই তারকা চিকিৎসা নিয়ে মাঠে ফিরেছেন দ্রুতই।

শনিবার রাতে  ‘এ’লিগের দুই নম্বর গ্রুপে প্রাগের ফর্চুনা অ্যারেনায় ৪-০ গোলে জিতেছে পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করেন দিয়োগো দালোত। অন্য দুই গোলদাতা ব্রুনো ফের্নান্দেস ও দিয়োগো জটা।  গোলের অনেক সুযোগ পেয়েও বঞ্চিত থাকেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদো।

এদিন খেলার ১৩তম মিনিটে চোট পান রোনালদো। সতীর্থের উঁচু করে বাড়ানো বলে হেড করতে লাফিয়ে ওঠেন তিনি, একই সময়ে এগিয়ে এসে পাঞ্চ করতে যান গোলরক্ষক। তার হাতে পর্তুগাল অধিনায়ক নাকে প্রচণ্ড আঘাত পান, নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। তবে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর ফের খেলা শুরু করেন তিনি।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগিজরা। গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হারা স্পেন ৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। চার দলের ফাইনালসে ওঠার লক্ষ্যে আগামী মঙ্গলবার স্পেনের মুখোমুখি হবে পর্তুগিজরা। সেদিন ড্র করলেই লক্ষ্য পূরণ হবে রোনালদোদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com