সোমবার, ১২:৫০ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল আবারও বড় রদবদল আসছে মন্ত্রিসভায় গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন 

প্রতিটি বৈধ কাজ ইবাদত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

ইবাদত বলতেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে নামাজ, রোজা, জাকাত কিংবা হজের মতো নির্দিষ্ট কিছু আমল। কিন্তু ইসলামের শিক্ষা এর চেয়ে অনেক বিস্তৃত। একজন মুমিনের জীবন কেবল কয়েকটি ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়। বরং তার প্রতিটি বৈধ কাজ, প্রতিটি দায়িত্ব এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত হলে তা ইবাদতে পরিণত হয়। এ কারণেই ইসলাম মানুষকে এমন একটি জীবনব্যবস্থা শিখিয়েছে, যেখানে দুনিয়া ও দ্বীন আলাদা নয়, বরং পুরো জীবনই আল্লাহর জন্য নিবেদিত।

ইবনে তাইমিয়্যাহ (রহ.) ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইবাদত হলো এমন সব প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজ, যা আল্লাহ ভালোবাসেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট। (আল-উবুদিয়্যাহ ৪৩) এই সংজ্ঞা থেকে বোঝা যায়, ইবাদত শুধু কিছু নির্দিষ্ট আমলের নাম নয়। বরং মানুষের বিশ্বাস, চরিত্র, আচরণ, কর্ম, সবই ইবাদতের অন্তর্ভুক্ত, যদি তা কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পন্ন করা হয়।

ইসলামে ইবাদতের নানা রূপ রয়েছে। অন্তরের ইবাদতের মধ্যে রয়েছে ইমান, ইখলাস, আল্লাহর ভয়, তার রহমতের আশা এবং তার প্রতি ভালোবাসা। মুখের ইবাদতের মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া এবং মানুষকে সত্যের পথে আহ্বান করা। শরীরের ইবাদত হলো নামাজ, রোজা ও হজের বিভিন্ন আমল। আর্থিক ইবাদতের মধ্যে রয়েছে জাকাত, সদকা ও কোরবানি। আবার হজের মতো কিছু ইবাদতে শারীরিক, মানসিক ও আর্থিক সব ধরনের সামর্থ্যরে সমন্বয় ঘটে।

ইসলাম শুধু ভালো কাজ করার নির্দেশ দেয়নি, বরং হারাম থেকে বেঁচে থাকাকেও বড় ইবাদত হিসেবে গণ্য করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হবে।’ (সুনানে তিরমিজি) তাই গোপনে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখা একজন মুমিনের প্রকৃত তাকওয়ার পরিচয়।

ইসলামের আরেকটি সৌন্দর্য হলো, সৎ নিয়তের মাধ্যমে দৈনন্দিন বৈধ কাজও ইবাদতে পরিণত হয়। হালাল উপার্জন, পরিবার-পরিজনের ভরণপোষণ, সন্তানদের লালন-পালন, লেখাপড়া, ব্যবসা, কৃষিকাজ কিংবা মানুষের কল্যাণে প্রযুক্তির ব্যবহার, সবই ইবাদত হতে পারে, যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। এভাবেই একজন মুমিনের জন্য মসজিদ, কর্মক্ষেত্র, বাজার, ঘর কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান, সব জায়গাই ইবাদতের ময়দানে পরিণত হয়।

লেখক : ইসলামি গবেষক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com