বুধবার, ১২:০৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পাকিস্তানি নারীর ‘ভাইরাল রিলস’র ফাঁদে সোহেল রানা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পঠিত

এক সময়ের পর্দা কাপানো অভিনেতা ও প্রযোজক, মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি।

তবে এই অভিনেতার সরব উপস্থিতি পাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ব্যক্তিগত বা দেশের চলমান নানা ইস্যুতে নিয়মিত লিখে যান তিনি।
দু’দিন আগেও রাজনৈতিক বিষয়ে সোহেল রানার পোস্টটি নেটিজেনদের নজর কাড়ে। যেখানে তিনি তুলে ধরেন, বিভিন্ন সমাবেশে অশ্লীল ভাষার স্লোগান ব্যবহারের বিষয়টি।

তার এমন পোস্টে অনেকেই ইতিবাচক হিসেবে নিয়েছেন। বলে যাচ্ছেন নায়কের পক্ষে।

শেয়ার করা ভিডিওতে ওই নারী বলেন, ‘আপনার হোয়াটসঅ্যাপ নম্বর কী, বলেন আমি ফোন করছি। যে এই রিলস শেয়ার করবে, সব থেকে প্রথম তাকে ফোন করব।’

রিলস’টি ফেসবুকে শেয়ার করে নিজ ফোন নম্বরটিও দিয়েছেন সোহেল রানা। সঙ্গে লিখেছেন নিজ দেশের নামটিও। বিষয়টি ভালো ভাবে নেয়নি তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

একজন লিখেছেন, ‘হিরো, এই মেয়েটা হোয়াটসঅ্যাপে কল করবে, এজন্য আপনি তাকে ফোন নম্বর দিলেন। আমি অবাক হয়ে গেলাম হিরো।’ অন্যজনের কথায়, ‘স্যারের আইডি কি হ্যাক হলো নাকি? এই ধরনের পোস্ট তো ওনার ব্যক্তিত্বের সাথে যায় না।’

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এমন মন্তব্যে এখন নীরব আছেন সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com