মঙ্গলবার, ০২:০২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

আবহাওয়া অফিস দেশের ৩ বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস দিয়েছে।  ভারি বর্ষণের কারণে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৮ জুলাই) বিকালে আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ (সোমবার) বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com