বৃহস্পতিবার, ০১:১৩ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

ফুসফুস ভালো থাকবে যেসব উপায়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত
বায়ু দূষণ ও গরমে ধুলাবালির প্রভাবের কারণে অনেকের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আর যারা ধূমপান করেন, তাদের জন্য ঝুঁকি আরো বেশি। ফুসফুসের স্বাস্থ্য রক্ষা করতে কিছু সহজ উপায় আমাদের সবার মেনে চলা প্রয়োজন। চলুন, জেনে নিই উপায়গুলো।

নিয়মিত গভীর শ্বাস নেওয়া: প্রতিদিন কয়েকবার ধীরে ধীরে গভীর শ্বাস নিন। এটি ফুসফুসে অক্সিজেন পৌঁছানোর পাশাপাশি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং ফুসফুসকে শক্তিশালী রাখে।
প্রচুর পরিমাণে পানি পান করা: পর্যাপ্ত পানি পান করলে শ্বাসনালীতে জমে থাকা শ্লেষ্মা পাতলা হয়ে যায়। ফলে কফ সহজে বেরিয়ে যায় এবং ফুসফুস পরিষ্কার থাকে।

গরম পানির ভাপ: ইউক্যালিপটাস বা মেনথল তেল গরম পানিতে মিশিয়ে ভাপ নিন। এটি নাক খুলতে সাহায্য করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখে।
শারীরিক কার্যকলাপ: নিয়মিত ব্যায়াম যেমন বা হাঁটাচলা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়ায় এবং ফুসফুসকে শক্তিশালী রাখে।

হলুদ এবং আদা: হলুদ ও আদার মধ্যে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান থাকে যা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে।

এগুলো চা হিসেবে বা রান্নায় ব্যবহার করা যেতে পারে।সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com