মঙ্গলবার, ১২:০৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিউইয়র্কে জহির উদ্দিন স্বপনের সঙ্গে বৃহত্তর বরিশালবাসীর মতবিনিময়, ঢাকা–বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি প্রবাসীদের গৌরনদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী-নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন গোপালগঞ্জ ছাড়া আর কোথাও আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে শপথ: আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা প্রথম ধাপে ২১ জানুয়ারি, ১০২৬ ইউপিতে ভোট শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

প্রধান বিচারপতিসহ ৫৭ বিচারপতির পদত্যাগ দাবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সাত বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৫০ বিচারপতির পদত্যাগের দাবি করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শুরুতে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদসহ নিহতদের স্মরণ করে বলেন, গত ১৬ বছর ধরে দেশের আপামর জনগণ এই আওয়ামী লীগের বিচার বিভাগের কাছ থেকে কোনও বিচার পায়নি। বরং খুনি, গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের সমস্ত অন্যায় পাপের সহযোগী হয়েছে প্রধান বিচারপতিদের নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, মো. মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকীর নাম উল্লেখ করে সৈয়দ মামুন বলেন, এই সমস্ত সংবিধান লঙ্ঘনকারী প্রধান বিচারপতিদের অবিলম্বে গ্রেপ্তার করে আদালতে বিচার করতে হবে। এ সময় তিনি রাজপথে আন্দোলন করে কি কোর্টের রায় পরিবর্তন করা যায়? প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের এ উক্তির কঠোর সমালোচনা করেন। পাশাপাশি রিট শুনতে অস্বীকৃতি জানিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহ সংবিধান লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

সৈয়দ মামুন তার বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৫০ বিচারপতির পদত্যাগের পাশাপাশি সৎ, দক্ষ, নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে তিনি সদ্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, সদ্য পদত্যাগকারী অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকির, দুদকের আইনজীবী খুরশীদ আলম খানসহ ১২ আইনজীবীকে সামাজিকভাবে বয়কট ও অসহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের আপামর জনগণ সে সময়ের প্রধান বিচারপতি সাহবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করেছিল এবং তার ওপর জনগণ আস্থা রেখেছিল। কিন্তু গত ৫ই আগস্ট দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম প্রহরেই বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন জনরোষানলের শিকার হয়। এছাড়া গত ১৫ দিন ধরে ছাত্র জনতার আন্দোলনে সারা দেশের আদালত ভবন জনগণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যা গত ২০০ বছরের ইতিহাসে প্রথম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মোহসীন রশিদ, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, গোলাম রহমান ভুইয়া, আইনজীবী গোলাম রহমান, অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com