মঙ্গলবার, ১২:০৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিউইয়র্কে জহির উদ্দিন স্বপনের সঙ্গে বৃহত্তর বরিশালবাসীর মতবিনিময়, ঢাকা–বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি প্রবাসীদের গৌরনদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী-নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন গোপালগঞ্জ ছাড়া আর কোথাও আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে শপথ: আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা প্রথম ধাপে ২১ জানুয়ারি, ১০২৬ ইউপিতে ভোট শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

সুপ্রিম কোর্টসহ সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে।

রোববার (৪ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো: সাইফুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা সংক্রান্তে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছেন :

১। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে;

২। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের সব দফতর ও শাখাসমূহ যথারীতি বন্ধ থাকবে;

৩। তবে প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজনসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com