মঙ্গলবার, ০৮:১৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ যাত্রী নিহত

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২২০ বার পঠিত

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ যাত্রীসহ সিএনজি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার পর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঢাকা বগুড়া মহাসড়কর শেরুয়া বটতলার (মোহনা চাউল বাছাই মিল) ফিসারী অফিস গেট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)।  এই ঘটনায় আহতরা হলেন- শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে দৈনিক দেশ রূপান্তরকে বলেন, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক শেরুয়া বটতলার (মোহনা চাউল বাছাই মিল) ফিসারী অফিস গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকসার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হন। নিহতদের লাশ স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই ঘটনায় আহত অটোরিকশার আরও দুইজন যাত্রী আহত গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com