বুধবার, ১২:১৮ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ

মক্কায় সামরিক বাহিনীর মহড়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৫২ বার পঠিত

সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মক্কার একটি প্যারেড গ্রাউন্ডে রোববার সামরিক মহড়া দেন।

পবিত্র হজ করতে আসা হাজিদের নিরাপত্তার ওপর যদি কোনো আক্রমণ হয়, সেগুলো কিভাবে তাৎক্ষণিক মোকাবেলা করা হবে সেটির ওপরই মহড়া দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ, হামলাকারী ব্যক্তিকে আটক করা এবং আহতদের সরিয়ে নেওয়ার বিষয়গুলো ছিল মহড়ায়।

এদিকে গত শুক্রবার থেকে হজ পালনের উদ্দেশ্যে হাজার হাজার হাজি পবিত্র মক্কায় আসা শুরু করেন।

করোনার কারণে গত দুই বছর নির্দিষ্ট সংখ্যক হাজি হজ করার সুযোগ পান। তবে অন্য দেশ থেকে কেউ হজ করার সুযোগ পাননি।

কিন্তু দুই বছর পর নিজেদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এরফলে বিশ্বের অন্য দেশের মানুষও হজ করতে পবিত্র নগরীতে আসতে পেরেছেন।

এবার সবমিলিয়ে ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। বিশ্বে করোনা দেখা দেওয়ার আগে ২০ লাখেরও বেশি মানুষ হজ করতেন।

সুস্থ-সবল এবং ৬৫ বছর বয়সী কম ব্যক্তিরাই হজ করার সুযোগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com