বুধবার, ০৮:৩১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মক্কায় সামরিক বাহিনীর মহড়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২৩ বার পঠিত

সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মক্কার একটি প্যারেড গ্রাউন্ডে রোববার সামরিক মহড়া দেন।

পবিত্র হজ করতে আসা হাজিদের নিরাপত্তার ওপর যদি কোনো আক্রমণ হয়, সেগুলো কিভাবে তাৎক্ষণিক মোকাবেলা করা হবে সেটির ওপরই মহড়া দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ, হামলাকারী ব্যক্তিকে আটক করা এবং আহতদের সরিয়ে নেওয়ার বিষয়গুলো ছিল মহড়ায়।

এদিকে গত শুক্রবার থেকে হজ পালনের উদ্দেশ্যে হাজার হাজার হাজি পবিত্র মক্কায় আসা শুরু করেন।

করোনার কারণে গত দুই বছর নির্দিষ্ট সংখ্যক হাজি হজ করার সুযোগ পান। তবে অন্য দেশ থেকে কেউ হজ করার সুযোগ পাননি।

কিন্তু দুই বছর পর নিজেদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এরফলে বিশ্বের অন্য দেশের মানুষও হজ করতে পবিত্র নগরীতে আসতে পেরেছেন।

এবার সবমিলিয়ে ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। বিশ্বে করোনা দেখা দেওয়ার আগে ২০ লাখেরও বেশি মানুষ হজ করতেন।

সুস্থ-সবল এবং ৬৫ বছর বয়সী কম ব্যক্তিরাই হজ করার সুযোগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com