মঙ্গলবার, ০৮:১৭ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

টেকনাফে অপহৃতের ৪ জনকে উদ্ধার, এখনো নিখোঁজ ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চারজনকে হাত-পা বাঁধা অবস্থায় টেকনাফের লেদা পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১২টার দিকে লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন পেছনের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ি এলাকা থেকে এই পাঁচ কৃষককে অপহরণ করেছিল একদল দুর্বৃত্ত। পরে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওসমান গনি জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ ও র‌্যাব অভিযান শুরু করে। শনিবার দিনভর পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে টেকনাফের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড়ে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। রাত ১২টার দিকে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন পেছনের পাহাড়ি এলাকায় অপহরণকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের মুখে চার কৃষককে ফেলে অপহরণকারীরা পালিয়ে গেলে পুলিশ একটি পরিত্যক্ত ঝুপড়ি ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় চারজনকে উদ্ধার করে।

উদ্ধাররা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মো. জিহান (১৩), একই এলাকার ফকির আহম্মদের ছেলে মো. রফিক (২২) ও মো. ছৈয়দুল্লাহর ছেলে মো. শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান।

আটক রয়েছেন একই এলাকার আব্দু রকিমের ছেলে মোহাম্মদ নুর। পুলিশ জানায়, মোহাম্মদ নুরকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের গ্রেফতারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ওসমান গনি।

গত বৃহস্পতিবার সকালে হ্নীলা এলাকায় ফসলি খেত পাহারা দেয়ার সময় পাহাড় থেকে মুখোশধারী একদল দুর্বৃত্ত এসে অস্ত্রের মুখে পাঁচজনকে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনদের অভিযোগ স্থানীয় ডাকাত চক্রের সাথে মিলে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই অপহরণে জড়িত বলে তাদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com