মঙ্গলবার, ১২:০৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিউইয়র্কে জহির উদ্দিন স্বপনের সঙ্গে বৃহত্তর বরিশালবাসীর মতবিনিময়, ঢাকা–বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি প্রবাসীদের গৌরনদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী-নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন গোপালগঞ্জ ছাড়া আর কোথাও আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে শপথ: আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা প্রথম ধাপে ২১ জানুয়ারি, ১০২৬ ইউপিতে ভোট শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

জিতল নিউজিল্যান্ড, সিরিজ সমতায় বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশকে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৮ রানে হারাল নিউজিল্যান্ড। ফলে সিরিজ ১-১ ব্যবধানে সময়তা থেকে শেষ হয়েছে। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশের দেওয়ার ১১১ রানের লক্ষ্যে খেলতে নামা কিউইদের ইনিংসে ১৪.৪ ওভারে বৃষ্টি নামে। এ সময় ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করেছিল দলটি। ডিএলএস আইনে তাদের ৭৮ রান করলেই হতো। ফলে এগিয়ে থাকে নিউজিল্যান্ড।

এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ১৯.২ ওভারে ১১০ রানে অলআউট হয়েছে।

১১১ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডকেও শুরু থেকে অস্বস্তিতে রাখে বাংলাদেশের বোলাররা। যেখানে ফিন অ্যালেন ছাড়া টপঅর্ডারের সবাই ব্যক্তিগত ১ রানে বিদায় নেন। দ্বিতীয় ওভারে টিম সেইফার্টকে স্টাম্পিংয়ে ফেরান মেহেদী হাসান। নিজের পরের ওভারে ড্যারেল মিচেলকে নাজমুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান এই স্পিনার।

এরপর জোড়া আঘাত করেন শরিফুল ইসলাম। এই পেসার গ্লেন ফিলিপসের পর অ্যালেনকেও বোল্ড করেন। অ্যালেন ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করেন। মাঝে মার্ক চ্যাপম্যান রান আউট হয়ে বিদায় নেন। তবে জেমস নিশাম ২০ বলে ২৮ ও মিচেল স্যান্টনার ২০ বলে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশ বোলারদের মধ্যে মেহেদী ও শরিফুল ২টি করে উইকেট পান।

আজ রবিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। দুই ওপেনার সৌম্য সরকার (৪) ও রনি তালুকদার (১০) ব্যর্থ হন। সৌম্য টিম সাউদির বলে এলবি হন। আর রনি বেন সিয়ার্সের বলে এলবির শিকার হন। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ আসে অধিনায়ক শান্তর ব্যাটে, তাও আবার মাত্র ১৭ রান। এই রানের পর অ্যাডাম মিলনের শিকার হন তিনি।

বাংলাদেশের ইনিংসে এরপর টানা আঘাত করেন স্বাগতিক স্পিনার মিচেল স্যান্টনার। তিনি একে একে তুলে নেন তাওহীদ হৃদয় (১৬), আফিফ হোসেন (১৪), শামীম হোসেন (৯) ও মেহেদী হাসানকে (৪)। শেষ দিকে রিশাদ হোসেন ১০ রানে মিলনের বলে বোল্ড হলে আর কেউই ভালো করতে পারেনি।

মিচেল স্যান্টনার ৪টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন সাউদি, মিলনে ও সিয়ার্স।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com