রবিবার, ০৩:৪০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

৫ বছর পর সিলেটে টেস্ট খেলবে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে সিলেটে। চায়ের দেশে দ্বিতীয়বারের মতো সাদা পোষাকে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিলেটে একমাত্র টেস্টটি খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৮ সালে। তবে এবার ঘুচাচ্ছে সেই অপেক্ষা।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো টেস্ট ক্রিকেট ফিরছে সিলেটে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে এখানে। নতুন মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে যা বাংলাদেশের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ২৮ নভেম্বর (মঙ্গলবার)।

আসন্ন এই টেস্ট ম্যাচের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। সর্বোচ্চ টিকিটের দাম ১০০০ টাকা।

২৭ নভেম্বর (সোমবার) থেকে টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগের দিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন সমর্থকরা।

টিকিটের মূল্য তালিকা :
গ্রিন গ্যালারি : ১০০ টাকা।
পশ্চিম গ্যালারি : ১০০ টাকা।
পূর্ব গ্যালারি : ২০০ টাকা।
ক্লাব হাউজ : ৩০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড : ১০০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com