শুক্রবার, ০১:৫২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পশ্চিমারা নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চায় : হানিফ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মুসলিম দেশগুলোকে দুর্বল করে ফেলতেই পশ্চিমা রাষ্ট্রগুলো নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চায়।

আজ সোমবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলানায়তনে ৭১ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

হানিফ বলেন, ‘যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, তারা বঙ্গবন্ধুর হত্যা, মানুষ খুন, আগুন-সন্ত্রাসের সময় গণতন্ত্র দেখে না। ২০০৪ সালে বিএনপির শাসনামলে অপারেশন ক্লিন হার্টের নামে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। বাংলা ভাইসহ সন্ত্রাস ও জঙ্গি সৃষ্টি হয়েছিল তাদের সময়। সে সময় মানবাধিকার কোথায় ছিল সেসব দেশের?’

তিনি বলেন, অতীতে ষড়যন্ত্র হয়েছে, আবারো দেশের উন্নয়ন অবকাঠামো ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিদেশী প্রভুদের কাছে ধরনা দিয়ে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না।

হানিফ আরো বলেন, সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। অবাধ নির্বাচন নিয়ে কোনো সন্দেহ হলে সমালোচনাকারী দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর পরামর্শ দেন তিনি।

সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে সভায় ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী ও সাধারণ সম্পাদক ড. জেবুন্নহার বক্তব্য রাখেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com