বৃহস্পতিবার, ১২:৩৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নদী ভাঙন এলাকায় সরকার জোড়েসোড়ে লক্ষ্য রাখে————পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
‘নদী ভাঙন হবে আমরা কাজ করে যাবো। বললেই রাতারাতি কাজ করা যাবে না।’ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র বেষ্টিত কাচকোল এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকবো। অতীতের মতো এমন না যে নদী ভাঙন শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোড়েসোড়ে লক্ষ্য রাখে। করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই। প্রকল্প চলমান আছে। ধীরগতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দেই নাই।”

এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
পরে চিলমারীর কাচকোল নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে প্রতিমন্ত্রী তিনটার দিকে স্পিডবোট যোগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমার-রাজিবপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
###
২১.০৫.২৩

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com