বুধবার, ০৯:১২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রাজাপুরে জোড়া খুনের অভিযোগে ইউপি সদস্যসহ ২১ জনের নামে মামলা গ্রেপ্তার- ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার পঠিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলার গোপালপুর গ্রামে মৃত হানিফ মৃধার ছেলে। জাড়া খুনের ঘটনায় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা ধায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নিহত সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সাইফুল ইসলাম লালু শুক্তগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও গোপালপুর এলাকার মৃত হানিফ মৃধার ছেলে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই ডাবল মাডার হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাতে শুক্তগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হাওলাদারকে জগাইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি রাস্তায় আসলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা সাইফুল ইসলাম লালুর নির্দেশে ধাড়ালো দেশীয় অস্ত্র চাইনিজ ছুরি, রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত চার জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো. খাদেম হোসেনের ছেলে মো. সজল হোসেন (২১), মৃত আব্দুল ছত্তারের ছেলে মো. মিজান (৪১), মৃত দলিল উদ্দিনের ছেলে মো. শাহজাহান খলিফা (৪৮)। এই তিন জনের বাড়ি উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগাইরহাট এলাকার। খুলনা দৌলতপুরের রেলিগেট এলাকার মো. ইমনের ছেলে মো. হাসান (২১)।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছি। মামলার চার আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com