সোমবার, ০৫:৫৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে  বৃক্ষরোপণ কর্মসূচি

এ,এস,মামুন  গৌরনদী
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানুষ মানুষের জন্য এই স্লোগানে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগ ও সহযোগিতায় সোমবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় বরিশালের গৌরনদীর প্রাণকেন্দ্র সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়  ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, সহকারী শিক্ষক বাদশা শিকদার, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক পলাশ তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকংপ্রবাসী সমাজসেবক  লায়ন দিদার সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজের প্রতি সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com