সোমবার, ০৭:৫১ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত
বরিশালের উত্তর জলপথ গৌরনদী উপজেলায় নব যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন মোঃ মোকশেদ উল্লাহ। তাঁর যোগদানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
পরে নব যোগদানকৃত এসিল্যান্ডকে  উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির সদস্যসচিব মোঃ শফিকুর রহমান শরিফ,বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান সহ অন্যান্যরা।
নতুন কর্মস্থলে যোগদান করায়  তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন।
গৌরনদী উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমকে তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে  আরও গতিশীল ও  করতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com