সোমবার, ০১:১৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত 

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ওরছে আউলিয়া ও  সুন্নি মহাসমাবেশ এবং হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা ও হিজবুর রাসুল (সঃ) কমিটি গৌরনদী উপজেলা ও অঙ্গসংগঠনের আয়োজনে রোববার (৮ নভেম্বর) রাতে গাউছিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সুন্নী মহাসমাবেশ বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও হাজীগঞ্জ দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সাবেক পৌ মেয়র আলাউদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, । প্রধান বক্তা ছিলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি আবু বকর আজমী, মাওলানা আব্দুল্লাহ আল -মাওদুদ ইউসুফি। এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব সিকদার, হিজবুর রাসুল (সঃ) কমিটি গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক মামুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার, বাবুল হাওলাদার, কাজী আবুল খায়ের সহ হিজবুর রাসুল (সঃ) কমিটি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শেষে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও হাজীগঞ্জ দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com