বুধবার, ০৪:৫১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বেতাগীতে সেতুর মালামাল চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতি আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ বার পঠিত
বরগুনা প্রতিনিধি :
বরগুনার বেতাগীতে পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে আটক করেছে পুলিশ। সে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে মোকামিয়া এলাকার নিজ বাসা থেকে শাওন ও এক ভাঙারি ব্যবসায়ীকে থানায় আটক করা হয়।
এ বিষয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরোনো একটি সেতুর মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শাওনসহ এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মালামাল চুরির সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, বাজারের পুরোনো একটি সেতুর ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছেন কি না? এটি আমার জানা নেই।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সুহৃদ সালেহীন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজন আটক হয়েছে।
মেইলে ছবি দেয়া আছে।
গোলাম কিবরিয়া।
বরগুনা জেলা প্রতিনিধি।
তারিখ : ১৪.৪.২০২৩ খ্রি:

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com