বুধবার, ০৪:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে নামাজে যাওয়ার পথে ট্রাকের চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ গাজীপুরে জুম্মার নামাজে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চালক সহ ট্রাকটি আটক করেছে। শুক্রবার দুপুরে গাছা থানাধীন উত্তর খাইলকৈরের টিনের মসজিদ মোড় এলাকায় শহীদ সিদ্দিক (সুলতান মেডিকেলগামী) সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মোঃ সফিউল্লাহ সাদ (৮)। সে নেত্রকোনার দূর্গাপুর থানার শান্তিপুর এলাকার মাওলানা আব্দুল হামিদের ছেলে এবং গাজীপুর মহানগরীর মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসার নাজরা বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র। আটক ট্রাক চালক আব্দুল আলিম (৪৫) বগুড়ার আদমদিঘী থানাধীন ধামাইল এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

জিএমপি’র গাছা থানার এসআই জহিরুল ইসলাম ভুঁইয়া জানান, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকার বাদল মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করতো সফিউল্লাহ সাদ। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল সে। পথে উত্তর খাইলকৈরের টিনের মসজিদ মোড় এলাকায় পৌছলে বেপরোয়া গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় সাদ। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয়রা চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং স্থানীয়দের সহায়তায় ট্রাকসহ চালককে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

###
ক্যাপশনঃ
গাজীপুর ঃ ট্রাক চাপায় নিহত মাদ্রাসার ছাত্র সা’দ ও আটক ঘাতক ট্রাক।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০৭/০৪/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com