মঙ্গলবার, ১১:৫৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

জশুয়া লিটিলের হ্যাট্রিক, ১৮৫ রানেই থামলো নিউজিল্যান্ডের ইনিংস

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৬১ বার পঠিত

অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝড়ো ৩৫ বলে ৬১ রানের ইনিংসে ১৮৫ রানের বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। আজ অ্যাডিলেডে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের ওপেনিং জুটিতেই আসে ৫২ রান। ১৮ বলে ৩২ রান করেন ফিন এলেন। ১১.২ ওভারে ফিরেন ডেভন কনওয়ে, করেন ৩৩ বলে ২৮ রান। মূলত অপর প্রান্ত থেকে ঝড়ো গতিতে রান আসায় কনওয়ের ধীর ইনিংসেও সমস্যা হয়নি নিউজিল্যান্ডের।

এইদিন ইনিংস বড় করতে পারেননি গ্লেন ফিলিপস, ফিরেছেন ৯ বল থেকে ১৭ রানে। ফিলিপস ফেরার পর ডেরিয়েল মিচেলকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে তোলেন উইলিয়ামসন। জশুয়া লিটিলের প্রথম শিকার হয়ে উইলিয়ামসন ফিরেন ১৯তম ওভারের দ্বিতীয় বলে। পরের দুই বলে জিমি নিশাম ও মিচেল সান্টনারকে শূন্য রানে ফেরাম লিটিল। সেই সাথে গড়ে ফেলেন ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ হ্যাট্রিকের মালিক বনে গেছেন জশুয়া লিটিল। চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিক এটি। এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিকের দেখা পেয়েছেন আরব আমিরাতের কার্থিক মিয়াপ্পান। সেই সাথে হ্যাট্রিক করার পথে আরো একটি রেকর্ড গড়েছেন জশুয়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন তিনিই। উইকেট সংখ্যা ৩৯। এই বছরই সন্দীপ লামিচানে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ উইকেট।

জশুয়ার হ্যাট্রিকে শেষ ২ ওভারে মাত্র ১২ রান সংগ্রহ করতে পারে কিউইরা। ফলে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমেছে তাদের ইনিংস। জয়ের জন্য আয়ারল্যান্ডকে করতে হবে ১৮৬ রান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com