বুধবার, ০৯:০৫ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু প্রস্তুতি ম্যাচে খেলবেন মেসি, তবে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ একনেকে ১০ প্রকল্প অনুমোদন গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ আদালতে রায় পেলেও ২০ বছরেও জমির দখল পাননি রহিম ঘরামী, গাছ বিক্রির ২ লাখ টাকাও আটকে থাকার অভিযোগ আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিতে নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত

সারা দেশে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আবুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিল করছিল জেলা বিএনপি। সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হেসেনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শহরের মহাজনপট্টি এলাকায় বিএনপি সমাবেশ করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও লাঠিচার্জ ও গুলি করে। এতে সমাবেশে গুলিবিদ্ধ হন যুবদল নেতা আবদুর রহিম এবং আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী। আহতদের ভোলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি করে। এ ঘটনায় সাত বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরমান হোসেন বলেন, শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com