সোমবার, ০৩:০০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মেসি ম্যাজিকে প্রথমবার এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার ক্লাবটিকে তিনি প্রথমবারের মতো জেতালেন এমএলএস কাপ।

বাংলাদেশ সময় শনিবার মাঝরাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেসির জোড়া অ্যাসিস্টে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ২০২০ সালে যাত্রা শুরু করার পর প্রথমবার চ্যাম্পিয়নদের কাতারে উঠল ডেভিড বেকহামের ক্লাবটি।

এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ঝুলিতে যোগ হলো ৪৮তম শিরোপা। একই সঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ৮ মিনিটে তাদের আলেন্দের শট ঠেকাতে গিয়ে বল ভুলবশত নিজেদের জালে পাঠান ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যাঙ্কুভার। ৬০ মিনিটে আলি আহমেদের শটে সমতায় ফেরে তারা। আলির দূর থেকে নেওয়া শট মায়ামি গোলকিপারকে পরাস্ত করে জালে জড়ায়।

ম্যাচ যখন সমতায়, তখনই জ্বলে ওঠেন মেসি। ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত এক পাস দেন রদ্রিগো দে পলের দিকে। বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

শেষ মুহূর্তে গোলের খোঁজে চাপ বাড়ায় ভ্যাঙ্কুভার। কিন্তু যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির ম্যাজিক। তার নিখুঁত পাস থেকে আলেন্দে গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামজুড়ে শুরু হয় উদযাপন।

এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। দুই সাবেক বার্সা তারকার বিদায় বরণ হলো শিরোপা উদ্যাপনের মাঝেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com