সোমবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান: চলছে প্রস্তুতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

দলীয় সূত্র বলছে, প্রায় ১৭ বছর প্রবাসে থাকার পর তারেক রহমান ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাসায় অবস্থান করবেন।

রাজধানীর গুলশান এভিনিউর ১৯৬ নম্বর ওই বাড়িতে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে। ভবনের বাইরের দেয়াল নতুন রঙে সজ্জিত করা হয়েছে, সীমানা প্রাচীরে বসানো হয়েছে কাঁটাতারের ঘেরা নিরাপত্তা বলয়।

এছাড়া গুলশান-২ এর ৮৬ নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও চলছে প্রস্তুতি ও নিরাপত্তা বাড়ানোর কাজ।

ফজলে এলাহী আকবর বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন।

তিনি জানান, রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রত্যাশা রয়েছে।

ফজলে এলাহী আরও জানান, চলতি মাসে ওমরাহ পালনের কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষে সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

এছাড়া সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com