মঙ্গলবার, ০৮:৪৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেসির অনবদ্য হ্যাটট্রিকে বড় জয়ে মৌসুমে শেষ মায়ামির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিলকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) এটি মেসির দ্বিতীয় ক্যারিয়ার হ্যাটট্রিক।

এ মৌসুমে ২৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতাও মেসি। তার আগের হ্যাটট্রিকটি এসেছিল গত বছরের ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-২ জয়ের ম্যাচে।

শনিবার রাতে ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে মৌসুমের ২৭তম গোল করে মায়ামিকে এগিয়ে নেন মেসি। তবে ৪৩তম মিনিটে স্যাম স্যুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল।

প্রথমার্ধে ইন্টার মায়ামির চেয়ে (৪টি) বেশি ১১টি শট নেয় ন্যাশভিল। সেই আক্রমণাত্মক মনোভাবের ফল মেলে প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে—হানি মুকতারের রিবাউন্ডে জেকব শ্যাফেলবার্গ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

৬২তম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে মায়ামি পায় পেনাল্টি, যা থেকে গোল করে নিজের দ্বিতীয় এবং দলের সমতাসূচক গোলটি করেন মেসি। মাত্র চার মিনিট পরই বালতাসার রদ্রিগেসের শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

৮১তম মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ-পায়ের নিখুঁত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। স্কোরলাইন দাঁড়ায় ৪-২। এরপর ইনজুরি টাইমের শুরুতেই টেলাসকো সেগোভিয়া যোগ করেন পঞ্চম গোল, জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

এই হ্যাটট্রিকের সুবাদে গোল্ডেন বুট এবং মৌসুমের সেরা খেলোয়াড়ের দৌড়ে আরও এগিয়ে গেলেন মেসি। লিগে দ্বিতীয় স্থানে থাকা স্যুরিজ ও লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে এখন তিনি পাঁচ গোল এগিয়ে।

১৯ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। ইস্ট কনফারেন্সে তারা তৃতীয় বাছাই হিসেবে প্লে-অফে উঠেছে। ষষ্ঠ স্থানে থাকা ন্যাশভিল (১৬ জয়, ১২ হার, ৬ ড্র) প্রথম রাউন্ডেই আবার মুখোমুখি হবে মায়ামির সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com