সোমবার, ০৩:৪৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

নাটকীয়তা-বর্জনের পর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে নাটকীয়তা শুরু হয়েছে আরও আগে থেকেই। বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের মতো ঘটনা ঘটেছে নির্বাচন ঘিরে। অবশেষে শুরু হয়েছে ভোগগ্রহণ।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিসিবি পরিচালক পদে ভোটগ্রহণ। তিনটি ক্যাটাগরিতে পরিচালক হবেন ২৩ জন। বাকি দুজন পরিচালক সরাসরি মনোনয়ন পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। ফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়।

পরিচালকদের ভোটে এ দিনই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হয়ে যাবে। সেই ফল ঘোষণা করা হবে রাত ৯টায়। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোট ২১ জন প্রার্থী। এমনকি নির্বাচনের আগে রাত ২টার পর নাম প্রত্যাহারের ঘোষণা দেন ক্লাব ক্যাটেগরির প্রার্থীদের একজন মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা।

নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। নির্বাচনী মাঠ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাই নির্বাচন ঘিরে তেমন উত্তাপ নেই।

আজ ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ২ পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।

সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে হওয়া ৩ নম্বর ক্যাটাগরিতে নির্বাচন ঘিরে কিছুটা আকর্ষণ আছে। এখানে লড়ছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ (পাইলট) ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com