সোমবার, ০৪:০৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

১১-০, নারী ক্রিকেট নিয়েও পাকিস্তানকে সূর্যকুমারের খোঁচা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

পাকিস্তানের সঙ্গে ভারতের এখন আর প্রতিদ্বন্দ্বিতা হয় না—এশিয়া কাপ চলাকালে এমন মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। আজ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারতের মেয়েরা। এর মধ্যেই এই দুই দলের প্রতিযোগিতায় অসামঞ্জস্যের কথা তুললেন ভারত অধিনায়ক।

এশিয়া কাপ চলাকালে সূর্যকুমার সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার আপনাদের প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনো লড়াই নয়। আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়।’

নারী বিশ্বকাপের আগে সূর্যকুমারের খোঁচাটা আরও তীব্র। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে সূর্যকুমার হাসতে হাসতে বলেছেন, ‘এক দিনের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। প্রতিটা ম্যাচ ভারত জিতেছে। সহজ জয় এসেছে। ১১-০ ব্যবধানে এগিয়ে আমরা। কোথায় প্রতিদ্বন্দ্বিতা? কোনো লড়াই নেই। একদম একপেশে।’

পুরুষদের তুলনায় পাকিস্তানের নারী ক্রিকেট দল অবশ্য বেশ দুর্বলই। ৮ দল নিয়ে হওয়া গত বিশ্বকাপে তলানিতে ছিল দলটি। বাংলাদেশ তাদের একমাত্র জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। এবারও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com