মঙ্গলবার, ১০:৪৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইয়ামালকে হারিয়ে ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ২০২৫ সালের ব্যালন ডি’অর পুরুষ বিভাগে জয়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো জিতেছেন নারী বিভাগের ব্যালন ডি’অর।

সোমবার ফ্রান্সের প্যারিসের থিয়াত্র দ্য শাতলেতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার।

দেম্বেলে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর সুবাদে তিনি লা লিগা ও ইউরো ২০২৫ জয়ী স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।

অন্যদিকে, বার্সেলোনার ফরোয়ার্ড বনমাতি যোগ দিলেন এক অনন্য কীর্তিতে। টানা তিনবার ব্যালন ডি’অর জিতে তিনি জায়গা করে নিলেন মিশেল প্লাতিনি ও লিওনেল মেসির পাশে।

দেম্বেলের আগে ফ্রান্সের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জঁ-পিয়ের পাপাঁ, জিনেদিন জিদান ও করিম বেনজেমা। আর এবারে বনমাতি নারী বিভাগে স্পেন সতীর্থ মারিওনা ক্যালদেন্তেকে হারিয়ে শিরোপা জেতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com