শুক্রবার, ০৬:৫১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

স্ত্রীর বিশ্বস্ততা প্রমাণে ফুটন্ত তেলে হাত চুবাতে বাধ্য, গ্রেপ্তার ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ভারতের গুজরাটে স্বামীর প্রতি বিশ্বস্ততা প্রমাণের জন্য এক গৃহবধূর উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, শ্বশুরবাড়ির সদস্যরা গৃহবধূকে জোর করে ফুটন্ত তেলের মধ্যে হাত চুবাতে বাধ্য করে।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।খবর এনডিটিভি ও আনন্দ বাজার

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা জানায়, বিয়ের পর থেকেই শ্বশুরবধূর চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করতেন তার শ্বশুরবাড়ির সদস্যরা। বারবার তার নির্দোষিতা প্রমাণের চেষ্টা করলেও শ্বশুরবাড়ির সন্দেহ কমেনি।

ঘটনার দিন, ১৬ সেপ্টেম্বর, গৃহবধূর ননদ যমুনা ঠাকুর, ননদাই মনুভাই ঠাকুর ও পরিবারের আরও দুই সদস্য তাকে ‘বিশ্বস্ততার পরীক্ষা’ দিতে বাধ্য করেন। অভিযোগ অনুযায়ী, তারা বলেন, যদি তিনি সত্যিই স্বামীর প্রতি বিশ্বস্ত হন, তবে গরম তেলের হাত চুবানোয় কিছু হবে না। গৃহবধূ এটি করতে অস্বীকার করলে তাকে জোর করে তেলে হাত ডুবিয়ে দেওয়া হয়।

প্রতিবেশীদের চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশের অভিযান শুরু হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সমাজকর্মীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের কুসংস্কার শুধু ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতন নয়, বরং নারীর নিরাপত্তার জন্যও হুমকি। তারা আরও জানান, এমন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও নারী এভাবে নির্যাতিত হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com