শনিবার, ০১:১৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

নোবেল আমার প্রাপ্য, না দিলে অপমানিত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার না পেলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। তিনি দাবি করেন, তার নেতৃত্বে ইতিমধ্যেই সাতটি বৈশ্বিক সংঘাতের অবসান ঘটেছে।

ট্রাম্প আশা প্রকাশ করেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান লড়াই তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার মাধ্যমে শেষ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। এভাবে সমাধান হলে আট মাসে আটটি সংঘাত শেষ হবে বলে মন্তব্য করেন তিনি।

ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সেনাবাহিনী ও নৌবাহিনীর জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘যদি এটি সফল হয়, তাহলে আট মাসে আটটা সংঘাতমিটে যাবে। এটা খুবই ভালো সাফল্য। কেউ কোনোদিন এটা করেনি। আমি কি নোবেল শান্তি পুরস্কার পাবো? অবশ্যই না।’

তিনি আরও বলেন, ‘পুরস্কারটা দেওয়া হবে এমন কাউকে, যে কিছুই করেনি। দেওয়া হবে এমন একজনকে, যে শুধু একটা বই লিখেছে-

ডোনাল্ড ট্রাম্পের মনের ভেতরে কী ছিল আর যুদ্ধ মেটাতে কী লেগেছিল সেটা নিয়ে। নোবেলটা চলে যাবে একজন লেখকের হাতে।’

ট্রাম্প বলেন, ‘না, তবে দেখা যাক কী হয়। তবে এটুকু বলি, যদি না পাই তবে সেটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান। আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না, আমি চাই দেশটি এই স্বীকৃতি পাক। কারণ এর আগে কখনো এমন কিছু ঘটেনি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com